ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বসির জনসন

গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বসির জনসন। ওয়েস্টমিনিস্টারের একটি ক্যাথিড্রালে স্থানীয় সময় শনিবার (২৯ মে) রাতে ক্যারি সাইমন্ডসের গাঁটছড়া বাঁধেন তিনি। খবর বিসিসি অনলাইন। বরিস জনসনের বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ ডাউনিং স্ট্রিট।


ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা যায়, জনসনের বিয়ের অনুষ্ঠানে বর-কণের পরিবার ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। এদিকে জনসন ও ক্যারি সাইমন্ডসকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমমন্ত্রী থেরেস কফি টুইটারে লিখেছেন, “বরিস জনসন ও ক্যারি সাইমন্ডসকে বিয়ের অভিনন্দন।”


ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অর্লিন ফোস্টার টুইটারে পোস্ট করেছেন, “ব্যাপক অভিনন্দন।”

 

২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই ১০ ডাউনিং স্ট্রিটে ক্যারি সাইমন্ডসকে নিয়ে থাকতেন বরিস জনসন। গত বছরই বরিসের সন্তানের মা হন ক্যারি। 

ads
ads
ads

Our Facebook Page

↑